,

ধানের দাম নেই, ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে কৃষকের আত্মহত্যা

news-image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ধানের দাম না পাওয়ায় ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন এক কৃষক। ১৪ জুন, শুক্রবার বিকালে উপজেলার ধনতলা ইউনিয়নের নাগেশ্বরবাড়ী গ্রাম হতে ওই কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

আত্নহননকারী কৃষকের নাম কুঞ্জ মোহন (৪০)। তিনি নাগেশ্বরবাড়ী গ্রামের মৃত ফাগু চন্দ্র সিংহের ছেলে। বালিয়াডাঙ্গীর স্থানীয় সাংবাদিক আল মামুন জীবন বলেন, “কুঞ্জ মোহন বিভিন্ন এনজিও ও সমবায় সমিতির নিকট হতে ঋণ গ্রহণ করেছিলেন। কিন্তু যতদূর জানা গেছে, ধানের দাম না পাওয়ায় তার ঋণশোধের সামর্থ্য ছিল না।”

তবে কুঞ্জমোহন কোন কোন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন এবং সেসব দিক থেকে কোনো ধরনের চাপ পড়েছিল কিনা সে বিষয়ে মুখ খুলছেন না তার পরিবারের কেউ।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক বলেন, “কিছুদিন আগে তিনি মেয়ের বিয়ে দেন, সেকারণে আরো বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ওই কৃষক আত্মহত্যা করেছে বলে তার পরিবারের লোকজনের কাছ থেকে জানা গেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর