,

বাংলায় থাকলে আগে বাংলা শিখতে হবে : মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ লোকসভা ভোটের আগে থেকেই ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে আসছিলেন, বিজেপি বাঙালি ও অবাঙালিদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। এবার তিনি বললেন, বাংলায় থাকতে গেলে আগে বাংলা শিখতে হবে। তার পরে অন্য ভাষা।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘বহিরাগত’রা এখন এ রাজ্যে অশান্তি বাধানোর চেষ্টা করছে। সেই সূত্রেই শুক্রবার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি বিহারে বা উত্তরপ্রদেশে গেলে হিন্দি বলি। পঞ্জাবে গেলে পাঞ্জাবি ভাষায় বলি কয়েক লাইন। তামিলনাড়ুটা শুধু জানি না। তবু ‘ভানাক্কম’টা (নমস্কার) জানি। বাংলায় থাকতে হলে বাংলাটাও শিখতে হবে। তার পরে অন্য ভাষা।’

কাঁচরাপাড়ায় তৃণমূলের কর্মিসভার মঞ্চে তিনি আরও বলেন, ‘বাংলায় থাকব আর বাইকে চেপে ভয় দেখিয়ে চলে যাব, এই ক্রিমিনালগিরি মানব না! পুলিশকে বলছি, দুষ্কৃতীদের থামান। গ্রেফতার করুন।’ তৃণমূল শিবিরের বক্তব্য, ব্যারাকপুর লোকসভা আসনে বিজেপির জয়ের পরে এলাকায় অর্জুন সিংহের যে বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে, তাদের সম্পর্কেই এমন মন্তব্যে করেছেন মুখ্যমন্ত্রী।

বাংলাকে কিছুতেই গুজরাত হতে দেবেন না, এ কথাও এদিন বললেন মমতা। তবে একই সঙ্গে তিনি ব্যাখ্যা দিয়েছেন, ‘এর মানে গুজরাতের সব মানুষ খারাপ, এ রকম ধরে নেয়া ঠিক নয়। কিন্তু কেউ যদি বলেন, গাঁধীজি আর অমিত শাহ এক, তা হলে কিন্তু মানব না। দেশ স্বাধীন হওয়ার দিন গাঁধীজি এই কলকাতার বেলেঘাটায় অনশন করেছিলেন দাঙ্গা ঠেকানোর জন্য।’ সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর