মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাই হওয়া সেই প্রেমিকা উদ্ধার, গন্ডারসহ আটক ৪

news-image

রাজধানীর পল্লবীতে পুলিশের ‘সোর্স’ পরিচয়ে কিশোরের কাছ থেকে ছিনতাই হওয়া সেই প্রেমিকাকে উদ্ধার করেছে পুলিশ।নিখোঁজের ছয় দিন পর ৮ম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস জেরিনকে (১৩) মিরপুর-১১ এর একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় গন্ডার নামে বিহারি ক্যাম্পের সেই সন্ত্রাসীসহ তিন সহযোগীকে আটক করেছে পুলিশ।

পল্লবী থানার উপ-পরিদর্শক ( এসআই) মোহাম্মদ আসাদুজ্জামান দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর-১১ নম্বর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। একই সঙ্গে জেরিন নামের মেয়েটিকেও উদ্ধার করা হয়েছে।

জেরিনের মামা শামীম আহমেদ জানান, জেরিনকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আর আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর আগে গত ৮ জুন মিরপুর থেকে নিখোঁজ হন জান্নাতুল ফেরদৌস জেরিন। সিসিটিভি ফুটেজে তাকে এক ছেলের সঙ্গে হেঁটে যেতে দেখা যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ফাহিম ও তার এক বন্ধু জেরিনকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। আর জেরিনের পরিবারের দাবি, ওই স্থান থেকেই জেরিনকে অপহরণ করা হয়। তবে পুলিশের কাছে ফাহিম দাবি করে, ওই রাতে পুলিশের এক সোর্স তাকে ভয় দেখিয়ে জেরিনকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে যায়। এরপর ছয়দিন ধরে জেরিনের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ফাহিমের দাবি, পুলিশের সোর্স পরিচয় দেওয়া মামুন নামের ওই ব্যক্তি জেরিনকে অন্য কোথাও নিয়ে গেছে। তবে পুলিশ বলছে, গন্ডার নামের অন্য এক সন্ত্রাসীর সঙ্গে জেরিনকে জোড় করে বিয়ে দিয়েছে পুলিশের সোর্স পরিচয় দেওয়া মামুন। সেই ব্যক্তির মুঠোফোন নম্বর ট্রাকিং করে সর্বশেষ অবস্থান জানা গেছে কুমিল্লায়।

প্রসঙ্গত, জান্নাতুল ফেরদৌস জেরিন রাজধানীর পল্লবী এলাকার এমডিসি মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ইয়াসিন শেখ ফাহিমের (১৫)। জেরিন-ফাহিমের প্রেমের সম্পর্ক মেনে নিয়ে চায়নি তাদের পরিবারের সদস্যরা। তাই গত ৮ জুন রাতে তারা দুজন বাসা থেকে অজানা উদ্দেশে বেরিয়ে যায়।

এ ঘটনার পরের দিন মেয়ের নিখোঁজের বিষয়ে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জেরিনের বাবা জামাল উদ্দিন। মামলায় ফাহিম, তার মা ফারহানা বেগম ও ফারহান মাসুদ নামের একজনকে আসামি করা অপহরণ মামলা করে। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক