,

গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতন : এবার নকলা থানার ওসি প্রত্যাহার

news-image

শেরপুরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনার পর কর্তব্যে অবহেলার অভিযোগে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদরদপ্তর। আগামী ১৮ জুন নকলা উপজেলা নির্বাচনের পর তাকে প্রত্যাহার করা হবে।

আজ শনিবার জেলা পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আমিনুল ইসলাম প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে একই ঘটনায় নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুককে প্রত্যাহার করে শেরপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, গত ১০ মে শেরপুরে নকলার কায়দা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ডলি খানম নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে বর্বরোচিত নির্যাতন করা হয়। একই সময়ে গৃহবধূর গর্ভের সন্তান নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে।

নকলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার এক মাস পর গত ১১ জুন নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হলে তোলপাড় শুরু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর