,

আর্ন্তজাতিক নাট্য উৎসবে কাব্য বিলাস নিয়ে যাবে ‘জল জীবন’

news-image

নিজস্ব প্রতিনিধি : দেশের অন্যতম শিশুকিশোর নাট্য সংগঠন কাব্য বিলাস আগস্টে কলকাতায় অনুষ্ঠিত আর্ন্তজাতিক নাট্য উৎসবে মঞ্চায়ন করতে যাচ্ছে জল-জীবন।দরিয়া পাড়ের মানুষের জীবনের প্রতিচ্ছবি উঠে এসেছে এই নাটকে। রাহুল রাজ এর রচনা ও চাঁদনী নূরের নির্দেশনায় জল-জীবন নাটকের মধ্য দিয়ে দর্শক জেলে ও জলের সম্পর্কের নিবিড় বাস্তবতা জানতে পারবে।রাজধানীর কাওলায় নিজস্ব মহড়া কক্ষে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বর্তমানে জল-জীবন নাটকের মহড়ায় ব্যস্ত সময় পার করছে।

নির্দেশক চাঁদনী নূর জানান, জল-জীবন নাটকটি বাস্তব ভাবে ফুটিয়ে তোলা সত্যি খুব চ্যালেঞ্জিং। জলের সাথে জেলের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে ইতোমধ্যে দলের সদস্যরা টেকনাফে সাগর পাড়ের জেলেদের জীবন স্ব-চোখে দেখে এসেছে। কলকাতায় আর্ন্তজাতিক নাট্য উৎসবে বিশ্বের অন্যান্য দলের নাটকের সাথে জল-জীবন দর্শক আকর্ষণের মূলে থাকবে বলে আমার বিশ্বাস।ঈদের পরে শুক্রবার দলের সবাই পুনোরায় মিলনের পরেই নতুন উদ্যমে নাটকের মহড়া নিজেদের নিয়োজিত করে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, নাঈম আহম্মেদ, মাসুদ রানা, আমির হোসেন রায়হান, জেনিসা বিশ্বাস, শুক্লা বিশ্বাস, পারিষা, মুনা, রাসেল আহম্মেদ, নূর-ইসলাম মামুন, মূসা আহম্মেদ, চাঁদনী, মেহেদী, অন্তর সরকার এবং রাহুল রাজ। আগামী ১৪ থেকে ১৮ আগস্ট কলকাতায় বিশ্বের ১৩ টি দল নিয়ে এই নাট্য উৎসব শুরু হবে।

উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১৪ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর