,

চাঁপাইনবাবগঞ্জের আম যাচ্ছে সুইডেন-ইতালি

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চলতি মৌসুমে প্রথমবারের মতো বিদেশে রপ্তানি করা হলো চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম। সম্প্রতি শিবগঞ্জ থেকে ২ মেট্রিকটন ক্ষিরসাপাত আম ইতালি ও সুইডেনে পাঠিয়েছে ইসলাম এন্টারপ্রাইজ ও ফ্রেস ফুড ট্রেডিং নামের ঢাকার দুটি রপ্তানিকারক প্রতিষ্ঠান।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের বাইরে চাঁপাইনবাবগঞ্জের আমের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু গুণগত আম উৎপাদন ও নানান জটিলতায় চাহিদা অনুযায়ী রফতানি করা সম্ভভ হয় না। সরকারি পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোহিতা পেলে এক মৌসুমে আম রফতানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।

জানা যায়, ঢাকার ইসলাম এন্টারপ্রাইজ ও ফ্রেস ফুড ট্রেডিং নামে দুটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের উদ্যোগে গত সোমবার (১০ জুন) এই প্রথম চাঁপাইনবাবগঞ্জের আম বিদেশে রপ্তানি করা হয়।

জেলার বাগান মালিক ইসমাঈল খান শামিম জানান, বিদেশে রপ্তানিযোগ্য আম উৎপাদনে কন্ট্রাক্ট ফার্মিংয়ের আওতায় উত্তম কৃষি পদ্ধতি অনুসরণ করে শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তত্ত্বাবধানে আম উৎপাদন করা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকার ইসলাম এন্টারপ্রাইজ ও ফ্রেস ফুড ট্রেডিং নামে দুটি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাগান থেকেই আম সংগ্রহ করে বিদেশে রপ্তানি করে থাকেন। তার দাবি, সরকারিভাবে যদি বিদেশে আম রপ্তানি করা হয়, তবে আমের নায্য মূল্য পাবে কৃষক। বিদেশেও বাড়বে চাঁপাইনবাবগঞ্জের আমের চাহিদা।

আম রপ্তানিকার প্রতিষ্ঠান ইসলাম এন্টারপ্রাইজের প্রোপ্রাইটাইর জহিরুল ইসলাম বলেন, ইউরোপসহ বিভিন্ন দেশে চাঁপাইনবাবগঞ্জের আমের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু গুণগত আম উৎপাদন না হওয়া ও নানান জটিলতায় চাহিদা অনুযায়ী রপ্তানি করা সম্ভভ হয় না। সরকারি পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোহিতা পেলে এক মৌসুমে আম রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।

তিনি আরও বলেন, বিদেশে সবসময় ফ্রেস ও ফরমালিনমুক্ত আমের চাহিদা থাকে। সে অনুযায়ী কৃষকের বাগান হতে আম সংগ্রহ করে রপ্তানি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এসএম আমিনুজ্জামান বলেন, বিদেশে আম রপ্তানির জন্য ১৭ জন চাষি বিশেষ উপায়ে আম উৎপাদন করেছেন। সবার আমগুলো রফতানির সুযোগ হলে আমাদের আম চাষিরা লাভবান হবে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির