,

হাসপাতাল বদল এটিএম শামসুজ্জামানের

news-image

বিনোদন প্রতিবেদক : গত ২৬ এপ্রিল থেকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। চিকিৎসক বলেছেন, তিনি এখন অনেকটা সুস্থ। হাসপাতাল থেকে আজই তাকে ছাড়পত্র দেওয়া হবে। তবে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও বাসায় ফেরার সুযোগ নেই এই অভিনেতার। আজ শনিবার তাকে ভর্তি করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে।

বিষয়টি নিশ্চিত করে এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল বলেন, ‘বাবা এখন অনেকটা সুস্থ। আজ তাকে আজগর আলী হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। ফিজিওথেরাপি দেওয়ার জন্য বাবাকে ভর্তি করানো হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।’

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন এটিএম শামসুজ্জামান। গত ২৬ এপ্রিল রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে বরেণ্য এই অভিনেতাকে ভর্তি করা হয় রাজধানীর আজগর আলী হাসপাতালে। পরদিন তার ফুসফুসে অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে ৩০ এপ্রিল তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ১৩ মে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয় ১০ লাখ টাকার চেক।

উল্লেখ্য, এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবন শুরু ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ ছবির সহকারী পরিচালক হিসেবে। প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ‘জলছবি’ ছবির জন্য। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন।

কৌতুক অভিনেতা হিসেবে ১৯৬৫ সালে চলচ্চিত্র পর্দায় পা রাখেন এটিএম শামসুজ্জামান। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনা আসেন তিনি। ১৯৮৭ সালে কাজী হায়াত পরিচালিত ‘দায়ী কে?’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ছবির পাশাপাশি তিনি অভিনয় করেছেন অসংখ্য নাটকে। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর