,

সোহেল তাজের ভাগ্নে অপহৃত

news-image

নিউজ ডেস্ক।। রাত একটার দিকে ফেসবুকে বোমা ফাটালেন সোহেল তাজ। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী , মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ফেসবুকে জানালেন, তার মামাতো বোনের ছেলেকে চট্টগ্রাম থেকে অপহরণ করা হয়েছে।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাত একটার দিকে ফেসবুকে তার ভেরিফায়েড পেইজে লিখেন, ‘‘আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা), সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) কে গত রবিবার ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছে I যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছে I অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে I ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি।”

এই পোস্টটি এরই মধ্যে চার হাজার তিনশটি রিঅ্যাকশন পেয়েছে, কমেন্ট পড়েছে তিনশ; ত্রিশটি আর শেয়ার হয়েছে তিনশ বিশবার। সবাই ঘটনার ডিটেইলস জানতে চাচ্ছেন, কিন্তু এখনো সোহেল তাজের কোন জবাব ওই পোস্টে দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর