,

বিয়ের মঞ্চ ভেঙে আহত মির্জা ফখরুলসহ বিএনপির নেতারা

news-image

নিউজ ডেস্ক।। বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে আহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন। শুক্রবার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ খৈয়ামের ছেলের বিয়েতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের মঞ্চে উঠে অতিথির সঙ্গে নেতাকর্মীরা ছবি তোলার সময় এ ঘটনা ঘটে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সিনিয়র নেতারা আহত হন।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, এটা তেমন বড় কোন ঘটনা নয়। ছবি তোলার সময় অনেক লোক একসঙ্গে মঞ্চে উঠায় এমন হয়েছে। ঘটনার পরপরই নেতাকর্মীরা আমাদের প্রাথমিক চিকিৎসা করান। ৯ টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। বরের নাম অরকো নেওয়াজ মাহমুদ, কনের নাম জান্নাতুল ফেরদৌস তানি। উৎস: মানবজমিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর