,

স্বামীর দেয়া আগুনে ঝলসে গেছে গৃহবধূর শরীর

news-image

নিউজ ডেস্ক।। স্বামীর দেয়া আগুনে কুলসুম বেগম (২২) নামে এক গৃহবধূর শরীর ঝলসে গেছে। তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কুলসুম বেগম গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মধ্যচরের আমিনুল ইসলামের স্ত্রী। আগুনে কুলসুম বেগমের শরীরের নিম্নাংশ ঝলসে গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২ বছর আগে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মধ্যচরের আমিনুল ইসলামের সঙ্গে কুলসুম বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী আমিনুল ইসলাম ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য কুলসুমকে মারধোর করতো। এ নিয়ে বেশ কয়েকবার গ্রাম্য সালিশ হয়।

সোমবার মোল্লার চরে বাবার বাড়িতে তৃতীয় দফা সালিশের মাধ্যমে আবারো গৃহবধূ কুলসুম বেগমকে শ্বশুর বাড়িতে নিয়ে যায় তার স্বামীর পবিবারের লোকজন। এরপর সেখানে নিয়ে গিয়ে আবারো যৌতুকের দাবি করে এবং বুধবার রাতে কুলসুমের স্বামী আমিনুল ও তার পরিবারের লোকজন মিলে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।

এ সময় কুলসুমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বাড়ির সবাই পালিয়ে যায়। পরে স্থানীয়রা কুলসুমের বাবার বাড়িতে খবর দিলে বৃহস্পতিবার তাকে উদ্ধার করে রাতে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। আগুনে কুলসুমের হাত পা সহ শরীরের বিভিন্ন অঙ্গ পুড়ে গেছে।

গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের আরএমও ডা. শাহীনুল ইসলাম জানান, গাইবান্ধায় আগুনে পোড়া রোগীদের চিকিৎসার তেমন কোনো ব্যবস্থা নেই। তাই কুলসুমের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের জন্য তার পরিবারের লোকজনকে পরামর্শ দেয়া হয়েছে। উৎস: যুগান্তর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর