,

লজ্জাবতী গাছের পাতা ছুঁয়ে দিলে নুয়ে পড়ে যে কারণে

news-image

ছোটবেলা হয়তো আমরা অনেকেই লজ্জাবতী গাছ দেখে ছুঁয়ে দিতাম তার পাতা নুয়ে পড়া দেখতে। আচ্ছা এই নুয়ে পড়ার কারণ কি? আমাদের সবারই মনে এই প্রশ্নটা কম-বেশি উঁকি দিয়েছে নিশ্চয়ই। তাহলে জেনে নেওয়া যাক লজ্জাবতী গাছের পাতা ছুঁলে নুয়ে পড়ার আসল কারণ।আমরা অনেকেই হয়তো জানি, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু প্রমাণ করে দেখিয়েছেন গাছেরও প্রাণ আছে। আর গাছের যে অনুভূতি আছে, তা প্রমাণে লজ্জাবতীর পাতা উদাহরণ হিসেবে দেখানো হয়। আসলে লজ্জাবতী পাতার গোড়ায় একটু ফোলানো থাকে। এই ফোলানো জায়গার ভেতরে অনেক কোষ থাকে। ওই সব কোষ যখন পানিভর্তি হয়ে ফুলে উঠে তখন লজ্জাপতী গাছের পাতার ডাঁটা সোজা হয়।

কিন্তু হঠাৎ পাতা ছুঁলে ফোলা কোষগুলো থেকে পানি বেরিয়ে পেছন দিকের কোষে চলে যায়। ফলে ফোলানো কোষগুলো চুপসে যায়। চুপসানো কোষে পানির চাপ কম থাকে বলে লজ্জাবতী পাতার ডাঁটা আর সোজা হয়ে থাকতে পারে না, নিচের দিকে নুয়ে পড়ে। শুধু যে পাঁতা ছোয়া হয় সে পাতার ক্ষেত্রে এমন হয়, ব্যাপারটা ঠিক তা নয়। আস্তে আস্তে তা উপরে নিচে সব পাতার কোষে ছড়িয়ে যায় এবং এভাবে সব পাতা নুয়ে যায়।বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে লজ্জাবতী পাতা স্পর্শ করলে সাথে সাথে তড়িৎ প্রবাহ হয়, যা পুরো গাছের শরীরে ছড়িয়ে পড়ে। ‘অ্যাসিটাইল কেলিন’ জাতীয় এক প্রকার রাসায়নিক পদার্থের মাধ্যমে এই তড়িৎ প্রবাহ হয়। এই রাসায়নিক পদার্থ খুবই দ্রুত এক কোষ থেকে আরেক কোষে যেতে পারে। সূত্র- অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর