,

একটি শিক্ষনীয় গল্প: ‘প্লিজ আমার আয়ু কমিয়ে ২০ বছর করে দিন’

news-image

গাধাকে সৃষ্টি করার পরে- গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টি কর্তা বললেন তুই আজীবন কঠোর পরিশ্রম করবি। তুই অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর মাথায় কোন বুদ্ধি থাকবে না। তোরা আযু দিলাম ৫০ বছর। গাধা:-সে কি এত কষ্ট করে আমি এত দিন বাঁচতে চাই না।প্লিজ আমার আয়ু কমিয়ে ২০ বছর করে দিন। সৃষ্টিকর্তা:- যা তাই দিলাম। কুকুরকে বলল তুই হবি মানুষের সবথেকে বিশ্বস্ত বন্ধু। কিন্তু তুই মানুষের অবশিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকবি। তোর আয়ু হবে ৩০ বছর। শুনে কুকুর ঈশ্বর কে বললেন এটা ১৫ করান। এতদিন বাঁচতে চাই না আমি। এতে ঈশ্বর রাজি হয়ে গেল ।

এরপর সৃষ্টিকর্তা বানর কে বললেন তোর একমাত্র কাজ হবে, এক গাছ থেকে লাফিয়ে অন্য গাছে যাওয়া। আর তামাশা দেখিয়ে মানুষ কে বিনোদন দেওয়া। তোর আয়ু ২০ বছর। সে আবেগে কেঁদে বলল যখন দেবেন ১০ বছর দিন আমি এত বড় জীবন দিয়ে কি করব??? ঈশ্বর :-এইবার পুরুষ কে বলল তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সবথেকে জ্ঞানী ও বিচক্ষণ তোমার আয়ু ২০ বছর।
সে তো খুশিতে পাগল হয়ে গেল।কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র ২০ বছর??? সে বলল একটা কাজ করা যায় না আপনি আমাকে গাধার ফেরত দেওয়া 30 বছর কুকুরের ১৫ বছর বানরের ১০ বছর দিয়ে দিন। ঈশ্বর বললেন নিজের ভালো পাগলেও বোঝে। তুই বুঝলিনা। যা দিলাম। সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসাবে বাঁচে ২০ বছর।

পরে ৩০ বছর গাধার মতো,সংসারের বোঝা টানে।তার পরের ১৫ বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পড়ে বেঁচে থাকে কুকুরের মত।পরের ১০ বছর বানরের মতো কখনো এক সন্তানের বাড়ি কখন অন্য সন্তানের বাড়ি। আর নাতি-নাতনিদের বিনোদন দেওয়া প্রধান দায়িত্ব ।

নোটঃ এই গল্পটা হুমায়ূন আহমেদের। একটা নাটকেও এই কথা গুলো ছিল তারিন আবুল হায়াত কথা গুলো বলেছিলো। সম্পূর্ণ কাল্পনিক কেউ এই গুলা বিশ্বাস করবেন না। ফেসবুকে অনেক পেজে এমন গল্প শেয়ার করতে দেখা যায়। সৃষ্টি কর্তার সৃষ্টি নিয়ে ব্যঙ্গ তামাসা করা শয়তানের কাজ…! এই ধরনের গল্প কেউ শেয়ার করবেন না আল্লাহ আমাদের সবাই কে এই সব থেকে বেচে থাকার তৌফিক দান করুক আমিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ