,

স্মার্টফোনের কারণেই হতে পারে মারাত্মক এই মারণরোগ

news-image

ডেস্ক রিপোর্ট।। আজকাল কমবেশি সবাই প্রযুক্তিনির্ভর৷ আর, সেই প্রযুক্তির একটা গুরুত্বপূর্ণ অংশ হল স্মার্টফোন৷ দিনের শুরু থেকে শেষ, প্রয়োজনে অপ্রয়োজনে প্রতিনিয়তই আমাদের সঙ্গে দেয় ডিভাইসটি৷ দায়ী অবশ্য ডিভাইসটির বহুমুখী ফিচার৷ কিন্তু অতিরিক্ত পরিমাণ স্মার্টফোনের ব্যবহার ডেকে আনতে পারে মারণ ব্যাধি৷ বিষয়টি নিয়ে গবেষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশানাল ইনস্টিটিউট অফ হেলথের ন্যাশানাল টক্সিকোলজি প্রোগ্রাম৷

গবেষণার তথ্য জানাচ্ছে, হার্ট, ব্রেন এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ডে ক্যানসার হওয়ার প্রবণতাকে অনেকাংশে বাড়িয়ে দেয় এই স্মার্টফোন৷ ২জি এবং ৩জি সেল ফোনগুলোতে ব্যবহার করা হয় অতিরিক্ত পরিমাণে রেডিও ফ্রিকোয়েন্সি রেডিয়েশন (আরএফআর)৷ যার সরাসরি প্রভাব পড়ে মানবদেহের উপর৷ পুরো বিষয়টি ইদুঁরের উপর পরীক্ষা করেন গবেষকরা৷ আর সেখান থেকেই সামনে আসে তথ্যটি৷ গবেষণার জন্য জীবজন্তদের জন্য বিশেষভাবে বানান হয়েছিল অ্যানিমাল চেম্বার৷ আর সেখানেই পরীক্ষা করা হয় বিষয়টি৷ সেখান থেকে উঠে আসা তথ্য রীতিমত ভাঁজ ফেলেছে গবেষকসহ সাধারণের কপালে৷ তাই শুধু প্রয়োজনেই ব্যবহার করুন ডিভাইসটিকে৷ কারণ অকারণে স্মার্টফোনটির সঙ্গে সখ্য আপনার জন্যই হতে পারে ক্ষতিকারক৷ এর আগেও একাধিকবার স্মার্টফোনের ক্ষতিকারক দিক নিয়ে গবেষণা হয়েছে৷

প্রতিনিয়ত মানবদেহকে কীভাবে ক্ষতিগ্রস্থ করে চলেছে ডিভাইসটি? বিষয়টি নিয়ে একাধিকবার চুল চেরা বিশ্লেষণ সামনে এসেছে৷ সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়েছে সেই গবেষণার অংশ৷ তারপরেও সাধারণের মধ্যে দেখা যায়নি কোনও ইতিবাচক পরিবর্তন৷ তবে কারণ অবশ্য একটাই৷ আকর্ষণীয় ফিচারস৷ ইদানীং, স্মার্টফোনের একাধিক আধুনিক ফিচারস সাধারণ মানুষের নিত্যদিনের অভ্যেসে পরিণত হয়েছে৷ আর সেই মোহ থেকেই বেরিয়ে আসতে অক্ষম বিশ্ববাসী৷ উৎস : কলকাতা ২৪x৭

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর