,

দীপিকার এত পারিশ্রমিক!

news-image

বিনোদন ডেস্ক।। রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর বেশ কয়েকটি সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বলিউড সুন্দরী দীপিকা পাডুকোন। শুধু বাস্তবে নয়, এবার পর্দায়ও রণবীর সিংয়ের স্ত্রী হবেন দীপিকা পাড়ুকন। ছবির নাম ‘এইটি থ্রি’। আর এ ছবিতে দীপিকার চাহিদার কথা শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে।

ডেকান ক্রনিকেল জানায়, কপিল দেবের হাত ধরে ১৯৮৩ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ভারত। ১৯৮৩ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের গল্প বড় পর্দায় ফুটিয়ে তোলার জন্যই এই আয়োজন।

এ ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। আর তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে দীপিকাকে। তিনি রোমি ভাটিয়ার ভূমিকায় থাকবেন। আর এজন্য এ ছবিতে কাজের জন্য তিনি নিয়েছেন ১৪ কোটি রুপি!

‘পদ্মাবত’ চলচ্চিত্র ও বিয়ের পর এবারই প্রথম দীপবীরকে বড় পর্দায় দেখবেন দর্শকেরা। এই ছবি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় ক্রিকেট নির্ভর ছবিগুলোর একটি হতে যাচ্ছে। আর এই জুটি সেই ছবির একটা অংশ হওয়ায় সবাই যারপরনাই খুশি। তামিল, তেলেগু ও হিন্দি—এই তিন ভাষায় ২০২০ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর