,

মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কিছু নেই: পাপন

news-image

ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন । শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকতে পারে। সেজন্য মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংশ্লিষ্ট কোম্পানিকে দিলে তা বদলে দেওয়া হয়।

যেহেতু দোকান মালিকদের কোনো লোকসান গুনতে হয় না, তাই মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করারও প্রয়োজন পড়ে না। এর পরও কেউ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করলে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর শাহরিয়ার এক অনুষ্ঠানে রাজধানীর ৯৩ শতাংশ ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে বলে অভিযোগ করেন। বিষয়টি গণমাধ্যমে আসার পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর পরিপ্রেক্ষিতে ওষুধ কোম্পানিগুলোর মালিকদের সংগঠন ওষুধ শিল্প সমিতির পক্ষে সভাপতি পাপন সংবাদ সম্মেলন করে মানুষকে আতঙ্কিত না হওয়ার এ আহ্বান জানান। এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘দেশের আড়াইশ’র মতো নিবন্ধিত ওষুধ কোম্পানি আছে। তাদের মধ্যে একশ’র মতো কোম্পানি ওষুধ শিল্প সমিতির সদস্য। সমিতির আওতায় থাকা ওষুধ কোম্পানিগুলো দোকান মালিকদের মেয়াদোত্তীর্ণ ওষুধ বদলে দেয়।

এর বাইরে অন্য কোম্পানিগুলোর কথা নির্দিষ্ট করে বলতে পারি না। তবে ওইসব কোম্পানিও মেয়াদোত্তীর্ণ ওষুধ বদল করে দেয় বলে মনে করি। তারা সেটি না করে থাকলে সরকারের সংশ্লিষ্ট সংস্থার কাছে আহ্বান থাকবে, ওইসব কোম্পানি ও দোকান মালিকদের বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়।’

তিনি বলেন, বিদেশ আমদানি করা ওষুধ বিক্রেতা বদল করতে পারেন না। সেক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হতে পারে। তবে দোকান মালিকদের প্রতি আহ্বান থাকবে- মুনাফার চিন্তা না করে মানুষকে বাঁচাতে হবে। সেজন্য মেয়াদোত্তীর্ণ ওষুধ কোনোভাবেই বিক্রি করা যাবে না।

তিনি জানান, শিগগিরই ওষুধ কোম্পানি মালিকদের নিয়ে সভা করা হবে। সেখানে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মেয়াদোত্তীর্ণ ওষুধ নষ্ট করার বিষয়ে জোরালো পদক্ষেপ নেওয়া হবে। তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর