,

সিগারেটের দাম বৃদ্ধিতে খুশি নারীরা

news-image

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে সিগারেটের প্রতি শলাকার মূল্য সর্বোচ্চ ১২ টাকা ৩০ পয়সা এবং সর্বনিম্ন ৩ টাকা ৭০ পয়সা করার প্রস্তাব করা হয়। এছাড়াও বিড়ি, জর্দা, গুলসহ প্রায় সবধরনের তামাকজাত পণ্যে শুল্ক বৃদ্ধির প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

আর এসব পণ্যের ওপর এমন শুল্ক বৃদ্ধির প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছেন নারীরা। এ বিষয়ে বিভিন্ন নারীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে এটিকে সাধুবাদ জানান তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক নারী শুল্কের পরিমাণ আরো বাড়ানোর দাবি জানিয়ে পোস্ট দিয়েছেন।

রাজধানীর আজিমপুর এলাকার গৃহিণী হালিমা ইয়াসমিন মুক্তা। বাজেটে সিগারেটের ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাবে তার স্বামী খালিদ সাইফুল্লাহ সিগারেট কম সেবন করবেন বলে মনে করেন তিনি। তিনি বলেন, গত বছরেও সিগারেটের দাম বেড়েছিল। তারপর থেকে কিছু কম সিগারেট খেতে দেখেছি আমার স্বামীকে। এবার দাম আরো কিছু বাড়ায় হয়তো তার ধূমপান কিছু কমবে। একেবারে থেমে গেলেই ভালো হতো।

মিরপুরের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া মিম বলেন, আমার ভাই সিগারেট খায়। সেও স্টুডেন্ট। বাসার লোকদের থেকে লুকিয়ে লুকিয়ে খায়। যেটুকু পকেটমানি পায় তার বেশিরভাগ এই সিগারেটের পেছনে অপচয় করে। তাহসিন তুবা নামে একজন তার ফেসবুক আইডিতে লেখেন, এটুকু দাম বাড়লে তামাক সেবনের মাত্রা কমবে না। দামটা আরো বেশি হারে বাড়ানো যেত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর