,

১ হাজার চারা গাছ রোপণ মাত্র এক মিনিটে

news-image

এক হাজার চারা গাছ রোপণ করা হয়েছে এক মিনিটে । শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার মুক্তিযোদ্ধা আবদুর রশিদ চেয়ারম্যান সড়কে এই গাছ রোপণ করা হয়।

কর্মসূচিতে পৌর কাউন্সিলর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় যুবকরা অংশগ্রহণ করেন। এ কর্মসূচি পুরো উপজেলা আলোড়ন সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে চৌদ্দগ্রাম পৌরসভায় বাইপাস হিসেবে পরিচিত বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ চেয়ারম্যান সড়কটি বীরচন্দ্রনগর, নাটাপাড়া, বালুজুড়ি, নোয়াপাড়া, রামচন্দ্রপুর, গোমারবাড়ি ও রামরায় গ্রামের মানুষের চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোক্তা ও পৌর মেয়র মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কর্মসূচির পরিকল্পনাকারী ভারতের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিষয়ের অধ্যাপক ড. তাপস পাল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপন দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম মীর হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর