,

পাবনায় স্বামীর হাত ধরে চলন্ত ট্রেনে ওঠার সময়…

news-image

নিউজ ডেস্ক।। পাবনার ভাঙ্গুড়ায় বড়াল ব্রিজ স্টেশনে স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে রীনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রীনা পাবনার ফরিদপুর উপজেলার চিথুলিয়া গ্রামের মাসুদ রানার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া বড়াল ব্রিজ রেল স্টেশনে এসে পৌঁছায়। এ সময় মাসুদ রানা তার স্ত্রী রীনাকে নিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। কিন্তু প্রচন্ড ভিড়ে তারা ট্রেনে উঠতে ব্যর্থ হন। এক পর্যায়ে ট্রেন ছেড়ে দিলে মাসুদ রানা দৌড়ে ট্রেনে উঠে স্ত্রীরকে হাত ধরে তোলার চেষ্টা করেন। এ সময় হাত ফসকে রীনা পড়ে যান। এতে ট্রেনের ধাক্কায় তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেরারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

নিহতের ভাসুর রায়হান আলী বলেন, মরদেহটি বাড়ি নিয়ে এসে প্রশাসনের সঙ্গে কথা বলে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর