,

মৃত্যু আমাকে ভয় পায় : মমতা

news-image

ডেস্ক রিপোর্ট।। পশ্চিমবঙ্গের বীজপুরের কর্মীসভা থেকে বিজেপির উদ্দেশে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা ব্যানার্জি বললেন, পশ্চিমবঙ্গকে গুজরাট বানাতে দেব না। মা-বোনেরা এগিয়ে আসুন। তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে করুন।

মমতা আরো বলেন, আমি ভয়-টয় পাই না। আন্দোলনে আমার জন্ম। হাজার বিক্ষোভের মাঝে হেঁটে যেতে পরি। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমাকে শান্তিতে থাকতে দিন, আমি শান্ত থাকলে খুব ভালেঅ। লিখি, গান গাই। আমায় আঘাত করলে আমি অপ্রতিরোধ্য। আটকানোর ক্ষমতা তোমাদের কারো নেই।

তিনি আরো বলেন, রোজ জন্মাই। রোজ জাগি। রোজ ঘুমাই। মৃত্যু আমার সামনে সামনে ছুটে বেড়ায়। আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়।

মমতা আরো বলেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা দুর্বল নন, আমরাও পাল্টা আঘাত করতে পারি। পাল্টা আঘাত আমি করতে চাই না। সেটা মানুষ ঠিক করবে। শান্ত থেকে শান্তি ফিরিয়ে আনতে হবে। নির্বাচনের পর উত্তরপ্রদেশে ৫০ জন খুন হয়েছে। কই চোখ দিয়ে পানি পড়ে না বিজেপি নেতাদের। সংবাদমাধ্যম বলেও না। এনকাউন্টারের নামে সাড়ে আটশজনকে খুন করেছে উত্তরপ্রদেশে। পশ্চিমবঙ্গ নিয়ে এত মিথ্যা কথা। আমাদের ৯ জন কর্মীকে খুন করেছে বিজেপি। ওদের দু’জন খুন হয়েছে। ওরাই গুলি করতে করতে এসেছে। তদন্ত করছি।

মমতা আরো বলেন, আমি হাতে চুড়ি পরে থাকি নাকি! যে রাঁধে সে চুলও বাঁধে। রান্না করলে হাতে হাতাখুন্তিও থাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর