,

অসহায় ঋণগ্রস্ত বৃদ্ধকে রিকশা কিনে দিলো ছাত্রলীগ

news-image

নেত্রকোনার এক ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ৮০০ হাঁস কেনার ব্যবস্থা করে দেওয়ার পর এবার নীলফামারীর এক অসহায় ঋণগ্রস্ত বৃদ্ধের পাশে দাঁড়ালেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। শুক্রবার (১৪ জুন) দুপুরে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মুহাম্মদ জামিলুর নামের ওই বৃদ্ধের হাতে রিকশা তুলে দেন ছাত্রলীগ নেতা। নতুন রিকশা পেয়ে আবেগে কান্না করে দেন অসহায় ব্যক্তিটি।

বৃদ্ধ লোকটি জানায়, কিছুদিন আগে কোমরে আঘাত পাওয়ায় তিনি দিনমজুরের কাজ করতে পারেন না। এদিকে মেয়ের বিয়ে দেয়ার খরচসহ পরিবারের বিভিন্ন প্রয়োজেনে লাখ টাকার উপরে ধার-দেনা হয়েছে। কিন্তু তা পরিশোধ এবং পরিবারের খরচ বহনের কোন রাস্তা তার সামনে খোলা ছিলো না। এরইমধ্যে কেউ একজন তাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর কাছে যেতে বলেন।

রিকশাটি হস্তান্তর করার সময় জিএস গোলাম রাব্বানী বলেন, আমরা সবাই ছাত্রলীগের পরিবার। আমাদের মমতাময়ী মা দেশনেত্রী শেখ হাসিনা। আপনি যে নৌকায় ভোট দিছেন, সেজন্য আপা খুশি হয়ে আমাদের মাধ্যমে আপনার জন্য এটি পাঠিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার হলো- একটা মানুষও কষ্টে থাকবে না, একটা মানুষ না খেয়ে থাকবে না, একটা মানুষও গৃহহীন থাকবে না। এটি বাংলাদেশে ছাত্রলীগের সৌজন্যে। চাচা, আপনি সবার জন্য দোয়া করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর