,

ওসি মোয়াজ্জেমের চেহারা বা নামের সঙ্গে সামান্য মিললেই জিজ্ঞাসাবাদ সীমান্তে

news-image

ফেনীর সোনাগাজী থানা পুলিশের সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন যেন ভারতে পালিয়ে যেতে না পারেন সেজন্য বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কারো নামের সঙ্গে তাঁর নাম বা চেহারা মিললেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি মোয়াজ্জেমের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী প্রত্যেক পাসপোর্টযাত্রীকে যাচাই বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পরেই তাদের যাতায়াতের অনুমতি দিচ্ছে চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

পাসপোর্টের মাধ্যমে ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে যেন ভারতে পালাতে না পারে সেজন্য বহির্গমন ডেস্ক অফিসারদের সামনে তাঁর ছবি সেটে দেয়া হয়েছে। কোনো পাসপোর্টযাত্রীর নামের সঙ্গে মোয়াজ্জেমের কাছাকাছি চেহারা হলে বা নাম মিলে গেলে তাদের ছবি ও ঠিকানা যাচাই-বাচাই করা হচ্ছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল বাশার এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ইমিগ্রেশন ছাড়াও নো-ম্যান্সল্যান্ড ও আশপাশে সতর্ক আছে পুলিশ। সীমান্তের শার্শা ও পোর্ট থানা পুলিশও সতর্ক আছে বলে জানান পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম।

জানা গেছে, পুড়িয়ে হত্যার শিকার ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আপত্তিকর প্রশ্ন করে এবং তা ভিডিওধারণ করে সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক। এ মামলায় তার বিরুদ্ধে ২৭ মে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর গ্রেপ্তানি পরোয়ানা জারি হলে তিনি পালিয়ে যান। দেশের কয়েকটি স্থানে অভিযান চালিয়েও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। এরপর তিনি যেন ভারতে পালাতে না পারেন সেজন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ