সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রুটের ঝড়ো সেঞ্চুরিতে উইন্ডিজকে হেসখেলে হারাল ইংল্যান্ড

news-image

উইন্ডিজের বিপক্ষে হেসখেলে জয় তুলে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ক্যারিবীয়দের দেওয়া মাত্র ২১৩ রানের টার্গেট ছুঁতে মাত্র ৩৩ ওভার সময় নিয়েছে বিশ্বকাপের আয়োজকরা। ৯৫ রানের উদ্বোধনী জুটি গড়ে কাজটা আরও সহজ করে দিয়েছেন জনি বেয়ারস্টো এবং জো রুট। বেয়ারস্টো ৪৫ রান করে গ্যাব্রিয়েলের শিকার হলেও মাত্র ৯৩ বলে ১২ চারে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি তুলে নেন রুট। জয় থেকে ১৪ রান দূরে থাকতে গ্যাব্রিয়েলের দ্বিতীয় শিকার হন ক্রিস ওকস (৪০)। শেষ পর্যন্ত ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইয়োইন মরগানের দল।

সাউদাম্পটনে এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৪.৪ ওভারে মাত্র ২১২ রানে অল-আউট হয়ে যায় উইন্ডিজ। দলীয় ৪ রানে ফর্মহীনতায় ভূগতে থাকা এভিন লুইসকে (২) বোল্ড করে দেন ক্রিস ওকস। এই পেসারের বলে ব্যক্তিগত ১৬ রানে সহজ ক্যাচ দিয়ে বেঁচে যান ক্রিস গেইল। এই দানবের ব্যাট ছুঁয়ে বল মার্ক উডের তালুবন্দি হলেও ব্যালান্স হারিয়ে সেটা ফেলে দেন তিনি।

চলতি বিশ্বকাপে জ্বলে উঠতে পারছেন না ক্যারিবিয়ান দানব। আজ তার সঙ্গে ৫০ রানের দ্বিতীয় উইকেট জুটি বাঁধেন শাই হোপ। লিয়াম প্ল্যাংকেটের বলে জনি বেয়ারস্টোর তালুবন্দি হয়ে ফিরেন ৪১ বলে ৩৬ রান করা দ্য ইউনিভার্স বস। ১ রানের ব্যবধানেই মার্ক উডের বলে এলবিডাব্লিউ হয়ে যান ইনফর্ম শাই হোপ। তবে হোপকে ফেরাতে রিভিউ নিতে হয়েছে ইংলিশদের। এ পর্যায়ে ৮৯ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন নিকোলাস পুরান এবং শিমরন হেটমায়ার। জো রুটের বলে ৩৯ রান করা হেটমায়ার কট অ্যান্ড বোল্ড হলে ভাঙে এই জুটি।

এরপর একটি ধস নামে উইন্ডিজ ব্যাটিং লাইনআপে। ভয়ংকর আন্দ্রে রাসেল (২১) জ্বলে ওঠার আগেই থামিয়ে দেন মার্ক উড। অধিনায়ক জেসন হোল্ডারকেও (৯) কট অ্যান্ড বোল্ড করেন রুট। নিকোলাস পুরান ৭৮ বলে ৩৯ রান করে আর্চারের শিকার হন। আর্চারের দ্বিতীয় শিকার শেলডন কটরেল (০)। দলের হাল ধরার চেষ্টা করা ব্র্যাথওয়েটও (১৪) আর্চারের তৃতীয় শিকারে পরিণত হন। শেষ আনুষ্ঠানিকতাটুকু শ্যানন গ্যাব্রিয়েলকে (০) বোল্ড করে সম্পন্ন করেন ৩ উইকেট নেওয়া মার্ক উড। ৪৪.৪ ওভারে মাত্র ২১২ রানে অল-আউট হয়ে যায় উইন্ডিজ।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান