,

পাবনায় বজ্রপাতে প্রাণ গেল পাঁচজনের

news-image

জেলা প্রতিনিধিঃ পাবনার বেড়া ও ভাঙ্গুড়ায় পৃথক তিনটি স্থানে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই মাঠে কাজ করতে গিয়েছিলেন।

নিহতরা হলেন- বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের আগবাকশোয়া গ্রামের জিনাত প্রামাণিকের ছেলে মান্নান প্রামাণিক (৫৮), হবিবর প্রামাণিকের ছেলে সালাম প্রামাণিক (৫০), মনসের সেখের ছেলে আনসার সেখ (৬০), চর বোরামারা গ্রামের তমসের ব্যাপারীর মেয়ে নাছিমা খাতুন (১৩) ও ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া গ্রামের হারান আলীর ছেলে শামীম আহমেদ (৩৫)।

বেড়ার বোরামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস তপন জানান, চর বোরামারা গ্রামে তমসের ব্যাপারীর মেয়ে নাছিমা খাতুন বাড়ির পাশের মাঠে পরিবারের অন্যদের সঙ্গে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে আহত হয়। আহত অবস্থায় তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত নাছিমা খাতুন নতুন ভারেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিল।

নতুন ভারেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, আগবাকশোয়া গ্রামের তিন কৃষক বাড়ির পাশের মাঠ থেকে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান।

বেড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। একই দিনে একই এলাকার চারজনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া গ্রামের মাঠে বজ্রপাতে শামীম আহমেদ (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, শামীম গরুকে ঘাস খাওয়াতে দুপুরে গ্রামের মাঠে গিয়েছিলেন। বজ্রপাতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর