,

সন্তানকে ছাদ থেকে ছুড়ে ফেলল বাবা, দেবদুত হয়ে বাচাঁলো পুলিশ

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে ঘটলো এক অদ্ভুত ও হৃদয় বিদারক ঘটনা। নিজের শিশু মেয়েকে বাড়ির ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়ে হত্যা চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে এক পাষণ্ড বাবার বিরুদ্ধে।

নিজের মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ ওঠার পরেও সে অনুসারে সাজা পাননি এক বাবা। মেয়েকে ছাদ থেকে ফেলে দেয়ার পর সে মাটিতে পড়ে যাওয়ার আগেই পুলিশের একজন সদস্য তাকে ধরে ফেলেছিলেন। খবর: ডেইলি মেইল।

মেয়েকে হত্যাচেষ্টার অভিযোগে দক্ষিণ আফ্রিকার ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। জানা গেছে, সরকারি নির্দেশে বাড়ি ভেঙে ফেলার প্রতিবাদ করতে গিয়ে মেয়েকে ছাদ থেকে ফেলে দেন ওই ব্যক্তি।

দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ আদালতের একজন বিচারক বলেন, শিশুটিকে ছাদ থেকে ফেলে দেয়া হলেও সৌভাগ্যবশত পুলিশের একজন সদস্য তাকে শূন্য থেকেই ধরে ফেলে।

প্রথমে ওই ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ উঠলেও গত বৃহস্পতিবার সেটা শিশু নির্যতনের মামলায় রূপান্তরের পর রায় ঘোষণা করেন বিচারক। জানা গেছে, ওই ব্যক্তির মাত্র দু’শ ২৬ পাউন্ড জরিমানা এবং এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার ক্বদেসি শহরের ওই ব্যক্তির বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে নতুন করে। জানা গেছে, সেখানকার অবৈধ আরো ৯০টি বাড়ি ভেঙে ফেলা হবে। শিগগিরই সেগুলো ভেঙে ফেলা হবে।

মেয়েটিকে তার বাবা ছাদ থেকে ফেলে দেয়ার আগে এবং ফেলে দেয়ার সময়কার ছবিও ক্যামেরাবন্দি করেছেন এক ব্যক্তি। সেগুলো দেখে অনেকেরই গা শিউরে উঠছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর