,

‘মানুষের কলিজা কাকে বলে দেখুন’ (ভিডিও)

news-image

১৫ জন প্রতিবন্ধীকে ১৫টি হুইল চেয়ার দিয়েছেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের প্রবাসীরা। যা বৃহস্পতিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

ভিডিওতে সুমন বলেন, মৌকরা ইউনিয়নের প্রবাসীরা ১৫টি হুইল চেয়ারের ব্যবস্থা করেছেন। তারা এর আগেও অনেক কাজ করে অবদান রেখেছেন। তিনি বলেন, মানুষের কলিজা কাকে বলে দেখুন। মধ্যপ্রাচ্যের মতো জায়গায় থাকে, একটা মানুষ আর কত টাকা উপার্জন করে? তারপরেও দেশ প্রেম কাকে বলে একটু দেখুন। মাত্র ৫ হাজার টাকা একটা হুইল চেয়ারের দাম। কিন্তু এটা অনেকের কাছে বিরাট কিছু।

সামাজিক যোগাযোগের মাধ্যমের এ জনপ্রিয় মুখ বলেন, যেসব প্রবাসীরা আমার এই ভিডিও দেখছেন, পারলে নিজের এলাকায় দুইটা হুইল চেয়ার সহযোগিতা করবেন। আপনার জন্য দুইটা হুইল চেয়ার মাত্র দশ হাজার টাকা কিন্তু এই দুইটা হুইল চেয়ার কারো-কারো জীবন বদলে দিবে। তিনি আরও বলেন, আপনারা সবাই মিলে যদি একটু সহযোগিতা করেন, তাহলে বাংলাদেশটা একসময় সোনার বাংলাদেশ হয়ে যাবে।

https://www.facebook.com/1474854672729216/videos/1216611635188434/?t=0

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর