,

প্রকাশ্যে স্বর্ণের চেইন খেয়ে ফেললেন নারী ছিনতাইকারী, আটক ৫

news-image

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে এক মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইকালে পাঁচ মহিলাকে হাতেনাতে আটক করা হয়েছে। ছিনতাইয়ের পর সোনার চেইনটি খেয়ে ফেলেন ওই ছিনতাইকারী নারী।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ছিনতাই করে গিলে ফেলা চেইনটি চিকিৎসকের সহায়তায় উদ্ধারের চেষ্টা চলছে। ছিনতাইয়ের শিকার হাসিনা বেগম উপজেলার ভবানীপুর গ্রামের শাহাদৎ হোসেনের স্ত্রী।

আটককৃতরা হলো, ঢাকার সাভারের পোড়াবাড়ি এলাকার জাহিদুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন (১৯), একই এলাকার সুজা মিয়ার স্ত্রী তাসলিমা খাতুন (৩০), পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের হাসান আলীর স্ত্রী রুমা খাতুন (২০), মৃত হালিম উদ্দিনের মেয়ে আয়শা খাতুন (৪৫) ও রয়েল আলীর মেয়ে আঁখি খাতুন (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর বারোটার দিকে হালিমা খাতুন দুই মেয়েসহ জোয়াড়ী গ্রামে অপর মেয়ে জামাইয়ের বাড়িতে যাবার জন্য বনপাড়া বাজারের সিএনজি স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অভিযুক্তরা সেখানে কৌশলে হাসিনা বেগমকে ঘিরে ফেলে তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইনটি ছিঁড়ে নেয়। এ সময় তারা সেখান থেকে সটকে পড়ার চেষ্টা করলে তার দুই মেয়ে বুঝতে পেরে ছিনতাইকারী আয়েশা খাতুনকে ধরে ফেলেন। কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে আয়শা চেইনটি গিলে ফেলেন। পরে দুই মেয়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নজমুল হক বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, আয়শাসহ আটককৃতরা চেইনটি ছিনতাই ও গিলে ফেলার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর