,

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে আহত ২৫

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে নুরুল ইসলাম (৩০), মাসুদ (২৫), মাহমুদুল হক (২৫), মমিনুল ইসলাম (২৫), সাইদুল (২৬), রাসেল (১৮), সাদ্দাম (২৫), রফিকুল (৭১), জয়নাল (৩৬), বিল্লাল (১৮), আব্দুল আজিজ (৪৪), ইউসুফ (১৬), সাজিদুল (২০), আল মামুন (১৭), আরিফুল (১৬), রিয়াদ (১৫), নাইম (১৭), ইমাম আলি (১৮), রাজ (২০), দেলোয়ার (৫০), সামিউল (২১), ইমন (৩২), রফিকুল (৪৫) নাম জানা গেছে। আহতরা সবাই নির্মাণ শ্রমিক ও রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার চিলমারি থানার বাসিন্দা।

নির্মাণ শ্রমিকরা জানান, বৃহস্পতিবার (১৩ জুন) রংপুর থেকে ৫৬ জন শ্রমিক নিয়ে সোনার বাংলা পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়া হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শুক্রবার সকালে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ২৫ জন শ্রমিক আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। এরমধ্যে গুরুতর আহতদের ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর