,

‘পরকীয়ায় বাধা দেওয়ায়’ দুই ভাইকে কুপিয়ে জখম

news-image

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় পরকীয়ায় বাধা দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে লোহাগড়া শহরের কলেজপাড়া রথখোলায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন, সুলতান মাহমুদ এলিচ (৩২) ও আসিফ মাহমুদ পরশকে (২৮)। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার শিকার ওই দুই ভাই মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানের ছেলে।

জানা গেছে, লোহাগড়া বাজার চৌরাস্তায় অবস্থিত মডেল ক্লিনিকের মালিক মোজামের সঙ্গে নিশাত ক্লিনিকের মালিক হাফিজের স্ত্রী শাফিয়ার দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। বিষয়টি মীমাংসা করার জন্য অনেকবার মহল্লায় সালিশ বৈঠক হয়েছে। মোজাম পরিবার নিয়ে হাফিজের বাসায় ভাড়া থাকতেন। সর্বশেষ দুমাস আগে সালিশের মাধ্যমে মোজামের পরিবারকে হাফিজের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপরও মোজাম মাঝেমধ্যে হাফিজের বাসায় আসেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যার পর হাফিজের বাসায় মোজাম ঢুকতে গেলে প্রতিবেশী নারীরা তাকে বাধা দেন। এ নিয়ে নারীদের সঙ্গে মোজামের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মোজাম তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের খবর দেয়। বাসার নিচে শোরগোল শুনে হাফিজ ও তার ভাই দোতলা থেকে নিচে নেমে আসলে সন্ত্রাসীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

প্রতিবেশীরা অভিযোগ করেন, কলেজপাড়ার আবুজারের নেতৃত্বে ৮-১০ জন সন্ত্রাসী হাফিজের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের দুই ভাইকে বেধড়ক কুপিয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকাররম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পরকীয়ায় বাধা দেওয়ায় দুই ভাইকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর