,

কান্না থামাতে এক বছরের শিশুকে কিল-ঘুষি-বুকে চাপ!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ সবে এক বছরে পা দিয়েছে বাচ্চাটি। হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শিখেছে সে। সেই বাচ্চাকে জামা-কাপড় পরাচ্ছেন এক নারী। আর জামা-কাপড় পরানোর সময় ওই নারী বাচ্চাটির সঙ্গে যা করেছেন, তা দেখে চক্ষু ছানাবড়া অবস্থা। শিশুটিকে নির্দয়ভাবে প্রহার করছেন তিনি!

ভিডিওতে দেখা যাচ্ছে, বাচ্চাটিকে শুইয়ে রেখে প্যাম্পাস করাচ্ছেন ওই নারী। এ সময় শিশুটি কেঁদে ওঠায় প্রথমে পায়ে আঘাত করেন। এরপর আরও কয়েকটি কিল বসিয়ে দিলেন তিনি। একপর্যায়ে শিশুটির বুকে কয়েকবার সজোরে চাপ দেন। এ সময় শিশুটি কেঁদেই যাচ্ছিল। এরপরও থেমে যায়নি নির্দয় ওই নারীর নির্মমতা। গালে কষে চড় দেন। প্যাম্পাস পরানো শেষ হলে প্যান্ট পরানোর সময়ও অমানবিক আচরণ চলে। প্যান্ট পরানো শেষে জামা খুলতে গিয়ে শিশুটির দুই হা শূন্যে ধরে রেখে কয়েকবার জোরে ঝাঁকুনি দেন। একপর্যায়ে বিছানোর ওপর ছুড়ে ফেলেন।

জামা পরার সময় এক বছরের শিশুকে এভাবে পেটানোর ঘটনাটি ঘটেছে মালয়েশিয়াতে। তবে ঘটনার ভিডিও ভাইরাল হতেই পুলিশ আটক করেছে ওই নারীকে। ভিডিওটিতে দেখে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। তাদের মন্তব্য, শিশুটির সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে তা পশুর সঙ্গেও করা হয় না। পাশাপাশি তারা প্রশ্ন তুলেছেন, যে ব্যক্তি এই দৃশ্য ধারণ করেছেন তাকে নিয়েও।

মালয়েশিয়া রয়েল পুলিশ ভিডিওটি ফেসবুকে শেয়ার করে। এ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ৪৩ লাখেরও বেশি। মন্তব্য করেছেন ২ লাখ ৯০ জন। শেয়ার হয়েছে এক লাখেরও বেশি। তবে শিশুটির সঙ্গে নির্দয় আচরণকারী ওই নারীর সম্পর্ক জানা সম্ভব হয়নি।

https://www.facebook.com/PolisDirajaMalaysia/videos/577095602820980/?t=0

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর