মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শব্দ বিভ্রাটে’ বিরক্ত প্রধানমন্ত্রী

news-image

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে ‘শব্দ বিভ্রাটে’ বিরক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলন চলাকালে এই শব্দ বিভ্রাটের ঘটনা ঘটে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কোনো প্রশ্ন শুনতে পাচ্ছিলেন না। বারবার ইকো (শব্দের পুনরাবৃত্তি) হচ্ছিল।

একজন সাংবাদিক প্রশ্ন করতে গেলে প্রধানমন্ত্রী তাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি একটু সামনের দিকে এসে বললে ভালো হয়। ইকো হচ্ছে, ভালো শোনা যাচ্ছে না।’ ওই সাংবাদিকের প্রশ্ন শেষ হওয়ার পর তিনি বলেন, ‘আমি খুব দুঃখিত, আমি একটা শব্দও বুঝতে পারিনি। এখানে একটু ইকো হচ্ছে। মনে হয় সাউন্ডটা একটু কমানো উচিত।’

মঞ্চ থেকে ওই সাংবাদিককে সামনে এসে প্রশ্ন করতে বলা হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘এভাবে শোনা যাবে না। আমি জানি না, কীভাবে ব্যবস্থা করা যাবে। ভীষণ ইকো হচ্ছে। মঞ্চে কোনো কথা বোঝাই যাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘মঞ্চ থেকে কোনো কথাই শোনা যাচ্ছে না। সাউন্ডটা কারা কন্ট্রোল করে? একটু কমান। আমি জানি না কী ধরনের সাউন্ডের ব্যবস্থা করা হয়েছে।’

এ সময় ওখানে দায়িত্বপ্রাপ্ত সাউন্ড কন্ট্রোলারদের ডাকতে গেলে প্রধানমন্ত্রী বলেন, ‘ওরা আসা লাগবে না, সাউন্ডটা একটু কমালেই হবে।’ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন শুরু হয়। পূর্বঘোষণা অনুযায়ী, এ সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রীতি অনুযায়ী, প্রতিবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অর্থমন্ত্রী। এবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ হয়ে পড়ায় সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। এটি দেশের ৪৮তম এবং বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয় ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।

গতকাল বেলা ৩টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। শুরুতে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট। যদিও গত সরকারের পরিকল্পনামন্ত্রী হিসেবে অনেক বাজেট প্রণয়নে পরোক্ষভাবে জড়িত ছিলেন তিনি।

দাঁড়িয়ে বাজেট বক্তৃতা শুরু করলেও পরে স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী নিজ আসনে বসে বাজেট উপস্থাপন করেন। কিন্তু বিকেল ৪টার পর অসুস্থ অর্থমন্ত্রীর পক্ষে প্রস্তাবিত বাজেট উপস্থাপন সম্ভব না হওয়ায় স্পিকারের অনুমতি নিয়ে বাকি অংশ সংসদে উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, সদ্য গত অর্থবছরে মূল বাজেটের আকার দাঁড়ায় ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী, রাজস্ব আদায় করতে না পারা এবং উন্নয়ন প্রকল্পে পরিকল্পনা অনুযায়ী অর্থ খরচ করতে না পারায় গত অর্থবছরের সংশোধিত বাজেটের আকার নির্ধারণ করা হয় ৪ লাখ ৪২ হাজার ৫৪১ কোটি টাকা। অর্থাৎ প্রস্তাবিত বাজেটের আকার সংশোধিত বাজেট থেকে ৮০ হাজার ৬৪৯ কোটি টাকা বেশি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক