,

লিঙ্গবৈষম্য হ্রাসে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

news-image

লিঙ্গবৈষম্য হ্রাসে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (১৪ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। তবে কোন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে, তা জানাননি তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটি সমাজকে যদি গড়ে তুলতে হয়, নারী-পুরুষ সবাইকে সমানভাবে উন্নত করতে হবে। সেদিকে আমাদের সরকার বিশেষভাবে দৃষ্টি দেয়। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর সম্পৃক্তির বিচারে বাংলাদেশ দ্রুত উন্নতি লাভ করছে। জেন্ডার বৈষম্য হ্রাসে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ বর্তমানে শীর্ষ অবস্থানে আছে।’

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সময় সংবাদ সম্মেলনে উপস্থিতিরা করতালি দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটু লক্ষ্য করলাম আমাদের পুরুষরাও তালি দেয় কিনা।’ এরপর উপস্থিতিরা আবার করতালি দেন। এ সময় তিনি বলেন, ‘দেয়, একটু আস্তে আস্তেই দিচ্ছে মনে হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর