মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে নিজ দেশের পক্ষে খেলছেন না যারা

news-image

নিজ দেশের প্রতিনিধিত্ব না করে ভিন্ন কোনো দেশের প্রতিনিধিত্ব করা নতুন কোনো বিষয় নয়। সব খেলাতেই বিষয়টি লক্ষ করা যায়। অন্য অনেক খেলার মতো ক্রিকেটেও বিভিন্ন সময়ে অনেক প্লেয়ারকে দেখা গেছে নিজ দেশের হয়ে না খেলে অন্য কোনো দেশের প্রতিনিধিত্ব করতে। আধুনিক বিশ্বে এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা। ভিন্ন দেশের পক্ষে হয়ে খেলার জন্য অনেক সময় অনেকেই প্লেয়ারদের সমালোচনা করেন, কেউ কেউ বিশ্বাসঘাতক বলেও তাকমা দিতে দ্বিধা করেন না। তবে অনেক ক্ষেত্রে প্লেয়ারদের দোষারোপ করার কোনো যৌক্তিকতা নেই। অন্য দেশের পক্ষ হয়ে খেলা প্লেয়ারদের মধ্যে যেমন কেউ কেউ নিজ দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ থাকলেও স্বেচ্ছায় ভিন্ন দেশকে বেছে নিয়েছেন তেমনি এমন অনেক প্লেয়ার আছে যারা নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ না পেয়ে ক্যারিয়ার ধরে রাখতে ভিন্ন দেশকে বেছে নিয়েছেন। চলতি বিশ্বকাপ ক্রিকেট আসরেও এমন বেশ কিছু প্লেয়ার আছে যারা নিজের জন্মস্থানের পক্ষে খেলছেন না। চলুন তাদের দিকে একটু নজর দেওয়া যাক:

এউইন মরগান-এউইন জোসেফ জেরার্ড মরগান এবারের বিশ্বকাপ আসরের অন্যতম শিরোপা প্রত্যাশী ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৯৫৮৮ রানের মালিক এই বাহাতি ব্যাটসম্যান ওয়ানডে খেলেছেন ২২৫টি। টেস্ট ও টি-টুয়েন্টি ম্যাচ খেলার সংখ্যা যথাক্রমে ১৬ ও ৮১টি। মারকুটে এই মিডল অর্ডার ব্যাটসম্যান ইংল্যান্ডের হয়ে বর্তমানে খেললেও তার জন্মস্থান আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের হাত ধরেই তাঁর আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল। কিন্তু ২০১১ সাল থেকে নিজ দেশ ছেড়ে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করা শুরু করেন তিনি। ২০১৫ বিশ্বকাপে ঠিক মাস আগে নাটকীয়ভাবে ইংল্যান্ডের অধিনায়কত্ব পান তিনি। তার নেতৃত্বাধীন ইংল্যান্ড চলতি বিশ্বকাপে শিরোপার অন্যতম প্রধান দাবিদার।

জোফরা আর্চার-১৯৯৫ সালের ১ এপ্রিল ওয়েস্ট ইন্ডিয়ান কাউন্ট্রি বার্বাডোজের ব্রিজটাউনে জন্মগ্রহন করেন এই পেস বোলিং অলরাউন্ডার। খুব অল্প সময়ের মধ্যেই ইংল্যান্ড একাদশের গুরুত্বপূর্ণ খেলোয়ারে পরিণত হয়েছেন তিনি। জন্ম বার্বাডোজে হলেও তার বাবা ছিলেন বৃটিশ পাসপোর্টধারী। আর এই সুযোগটিই কাজে লাগিয়েছেন আর্চার। ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলার আগ্রহ প্রকাশ করেন তিনি। আর তাতে সাড়া দিয়ে আর্চারকে দলে নিতে আইনও পরিবর্তন করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তার যর্থাথ প্রতিদানও দেওয়া শুরু করেছেন বোলিং এই অলরাউন্ডার। বিশ্বকাপের তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে বিধ্বংসী এই বোলিং অলরাউন্ডার ইতোমধ্যে ঢুকে পড়েছেন বিশ্বকাপের সেরা উহকেট শিকারীদের তালিকায়।

উসমান খাজা-পাকিস্তানের ইসলামাবাদে ১৯৮৬ সালের ১৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন উসমান তারিক খাজা। পাকিস্তান থেকে ছোটবেলায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের ইতিহাসে প্রথম মুসলিম ক্রিকেটার হিসেবে ২০১১ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলে অভিষেক হয় তাঁর। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে ৪১ টেস্টে ৪২.৫৩ গড়ে ২৭৬৫ রান ও ৩৫ ওয়ান ডে ম্যাচে ৪১.৪৩ গড়ে ১৩২৬ রান সংগ্রহ করেন তিনি। চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি।

ইমরান তাহির-১৯৭৯ সালের ২৭ মার্চ পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইমরান তাহির। পাকিস্তানে জন্মগ্রহণ করলেও দক্ষিণ আফিকার হয়ে খেলার পেছনে প্রধান কারণ হলো তরুণীর প্রতি তার ভালোবাসা। ওই তরুণীকে ভালোবাসার জেরেই ইংল্যান্ড হয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি। পাকিস্তান থেকে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে যাত্রার মাঝে তিনি খেলে ফেলেন ২৫টি দলের হয়ে। এর মধ্যে চারটি ইংলিশ কাউন্টি ক্লাব, তিনটি দক্ষিণ আফ্রিকান ফ্রাঞ্চাইজি ও তিনটি আইপিএলসহ মোট ২৫ দলের হয়ে খেলেন তিনি। এর মাঝেই সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বের সবচেয়ে ভয়ানক প্লেয়ারদের একজন হয়ে ওঠেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১১ বিশ্বকাপে যাত্রা শুরু করে এবার নিজের তৃতীয় ও শেষ বিশ্বকাপ খেলছেন চলতি বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক (৪০ বছর আড়াইমাস) এই খেলোয়ার।

বেন স্টোকস-জন্ম নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হলেও দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে খেলে আসছেন বেঞ্জামিন এ্যন্ড্রু স্টোকস। ইংল্যান্ডের হয়ে অনুর্ধ ১৯ বিশ্বকাপেও খেলেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে ৫২ টেস্টে ৩৩.৮৯ গড়ে ৩১৫২ রান, ওয়ানডেতে ৮৭ ম্যাচে ৩৭.৫০ গড়ে ২৩২৫ রান, টি টুয়েন্টিতে ২৩ ম্যাচে তার সংগ্রহ ২৩২ রান। টেস্ট, ওয়ানডে ও টিটুয়েন্টিতে বোলিংয়েও কম যান না তিনি। তিন ফরম্যাটে নিয়েছেন ২০৫ উইকেট। চলতি বিশ্বকাপে ইংল্যান্ড যাদের নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন তাদের মধ্যে অন্যতম হলেন বেন স্টোকস।

এছাড়াও জন্ম এক দেশে হলেও অন্য দেশের হয়ে খেলছেন এরকম আরো বেশ কিছু ক্রিকেটার খেলছেন এই বিশ্বকাপে। তার মধ্যে ইংল্যান্ডের হার্ট হিটার জেসন রয়ের জন্ম দক্ষিণ আফিকায়, পাকিস্তানের হয়ে খেলা ইমাদ ওয়াসিমের জন্ম ইংল্যান্ডে, নিউজিল্যান্ডের হয়ে খেলা কলিন ডি গ্রান্ডহোমের জন্ম জিম্বাবুয়েতে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক