,

দিনাজপুরে লোহার খনি আবিষ্কার

news-image

দিনাজপুরের হিলিতে কয়লার পর লোহার খনি আবিষ্কারের সম্ভাবনা দেখা দিয়েছে। সম্ভবতা যাচাইয়ে এরইমধ্যে ভূতাত্বিক জরিপ অধিদপ্তর খনন কাজ শুরু করেছে। পাওয়া গেছে লোহাজাতীয় আকরিক। যা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

হিলির মুর্শিদপুর গ্রামে খনিজসম্পদ অনুসন্ধানে ২০১৩ সাল থেকে জরিপ চালাচ্ছে ভূতাত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি। সেখানে কয়লার পর এবার পাওয়া গেল লোহার খনি সম্ভাবনা।

১৯ এপ্রিল থেকে দ্বিতীয় পর্যায়ের জরিপ কার্যক্রম শুরু হয়। জিএসবির ৩০ সদস্যের একটি দল খনন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ধাতব খনিজ সম্পদের মজুদ, এর বিস্তৃতি এবং অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই চলবে কয়েক মাস। ড্রিলিংয়ে মাত্র ১হাজার ৪শ ৩৩ ফুট গভীরতায় ধাতব আকরিক পাওয়া গেছে।

লোহা জাতীয় খনির সন্ধান আশানুরূপ হবে বলে প্রত্যাশা ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের। স্থানীয় বাসিন্দারা বলছেন, নতুন খনি পাওয়া গেলে উন্নয়ন হবে। এর আগে হিলির নবাবগঞ্জ ও দিঘিপাড়ায় কয়লার খনির সন্ধান পায় ভূত্বাত্তিক অধিদপ্তর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর