,

‘চাকরি না হলেও পেনশন পাবে সবাই’

news-image

বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রের সব নাগরিককে পেনশন দেয়া হয়। এই পদ্ধতিকে ‘ইউনিভার্সাল পেনশন’ পদ্ধতি বলা হয়েছে। নাগরিকের দেয়া ভ্যাট, ট্যাক্স বা অন্যান্য অর্থ থেকে এ সুবিধা নিশ্চিত করে সরকার। এবার বাংলাদেশেও এই পদ্ধতি চালু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে শিগগিরই গঠন করা হবে ‘ইউনিভার্সাল পেনশন অথরিটি’।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ পরিকল্পনার কথা জানান। এর আগেও ইউনিভার্সাল পেনশনের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তা এখনও বাস্তবায়ন সম্ভব হয়নি।

জানা গেছে, ইউনিভার্সাল পেনশন পদ্ধতি চালু করতে আরও অন্তত ৩ থেকে ৪ বছর সময় লাগবে। এটি যেন দ্রুত করা যায় এজন্য ‘ইউনিভার্সাল পেনশন অথরিটি’ শিগগিরই গঠন করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর