,

২ জাহাজের সংঘর্ষের ৩ ঘণ্টা পর চালু চট্টগ্রাম বন্দর

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : একটি ফিডার জাহাজের সঙ্গে একটি তেলের ট্যাংকারের সংঘর্ষের কারণে বন্ধ থাকার তিন ঘণ্টা পর খুলে দেয়া হয়েছে চট্টগ্রাম বন্দরের চ্যানেল। ফলে আবার জাহাজ চলাচল শুরু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বন্দরের কর্ণফুলী চ্যানেলের চট্টগ্রাম ড্রাই ডক ও বোট ক্লাব সংলগ্ন অংশে ফিডার জাহাজ এক্সপ্রেস মহানন্দা এবং অয়েল ট্যাংকার এমটি বুর্গানের সংঘর্ষ হয়। এতে করে জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বন্দর সচিব ওমর ফারুক জানান, শ্রীলঙ্কা থেকে সাড়ে সাতশ কনটেইনার নিয়ে আসা এক্সপ্রেস মহানন্দা বন্দরে ঢুকছিল। আর এমটি বুর্গান ওই সময় চ্যানেল দিয়ে সাগরের দিকে বেরিয়ে হচ্ছিল। কিন্তু চ্যানেলের ভেতরে দুই নৌযানের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি বলেন, ‘পাঁচটি টাগবোট দিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে জাহাজ দুটিকে আলাদা করার পর নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে বন্দর চ্যানেল আবার খুলে দেওয়া হয়। এখন আর জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর