,

আত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানে পুলিশসহ নিহত ৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্ব শহর জালালাবাদে পুলিশের গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় পুলিশসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির নানগারহার প্রদেশের গভর্নর আতাউল্লাহ খগয়ানি।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির একটি আবাসিক এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ করে হামলাকারী।এতে চারজন সাধারণ মানুষ, একজন শিশু ও চারজন পুলিশ সদস্য নিহত হয়।

এ ছাড়া সাধারণ মানুষ ও পুলিশসহ ১২ জনের অধিক আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার এ ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে ইসলামিক স্টেটের জঙ্গিরা নানগারহার শহরের জালালাবাদে সরকারি অফিস, স্কুল ও সাহায্য সংস্থাগুলোতে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। তবে আফগানিস্তানের সরকার ও মার্কিন যুক্তরাষ্টের সামরিক বাহিনী জঙ্গিদের উৎখাত করতে বিমান হামলা ও অভিযান চালাবে বলে জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর