,

ছোট ভাইয়ের সুইসাইড নোট ও অভিনেতা অপূর্বর বক্তব্য

news-image

বিনোদন ডেস্কঃ অভিনেতা অপূর্বর ছোট ভাই জাহেদুল ফারুক দ্বীপ বৃহস্পতিবার (১৩ জুন) ভোর ৩ টা ৩০ মিনিটে মোহাম্মদপুরের নিজ বাসায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন।

সকাল আটটার দিকে আদাবর থানার কর্মরত পুলিশ মোহাম্মদপুরের শেখেরটেকের ৬ নং রোডের একটি বাসা থেকে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর লাশ দেয়া হয় পরিবারের কাছে। একই দিন মাগরিবের নামাজের পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে দীপুর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সেই কবরস্থানেই দাফন করা হয়।

মৃত্যুর আগে দ্বীপ নিজ হাতে লেখা একটি চিরকুট রেখে গিয়েছেন। সেখানে লেখা ছিল ‘আমার আত্মহত্যার জন্য কেউই দায়ী না। জীবনের পদে পদে হারতে হারতে এ দেহ নিয়ে বাঁচতে চাই না। আমি জানি পৃথিবীর কষ্ট কিছু না। মৃত্যুর পর অনেক কষ্ট হবে।’

ছোট ভাইয়ের মৃত্যু সম্পর্কে জিয়াউল ফারুক অপূর্ব বলেছেন,‘বুধবার রাতে দীপু ফেসবুক লাইভে এসেছিল। কিছুই বলেনি। ক্যামেরার সামনে চুপ করে দাঁড়িয়েছিল। এরপর ক্যামেরা বন্ধ করে দেয়। মনে হচ্ছে, এরপরই ঘটনাটা ঘটেছে।’

প্রসঙ্গত, অনেক দিন ধরেই মিউজিকের সঙ্গে জড়িত ছিলেন দ্বীপ। গেল কিছুদিন আগেও দ্বীপের ‘ভালবাসি তোমায়’ গানটি প্রকাশিত হয়েছিল। গানটি থেকে ভাল সাড়াও পেয়েছিলেন। গানের পাশাপাশি তিনি বিভিন্ন নাটক ও টেলিছবির আবহ সংগীত করতেন। অনেক নাটকের আবহ সঙ্গীত করার পাশাপাশি করেছেন নিজের ভাই অপূর্ব নাটকেরও। অপূর্ব অভিনীত ফার্স্ট লাভ, ড্রিম গার্লসহ আরও নাটকের আবহ সংগীত করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর