সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনালের ভাগ্য নির্ধারণ করবে বৃষ্টিই!

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির খেলা দেখে ক্লান্ত ক্রিকেটপ্রেমীরা। গতকাল আরও একটি ম্যাচ বৃষ্টির পেটে চলে গেছে। এ নিয়ে বিশ্বকাপের চারটি ম্যাচ প- হলো। নিউজিল্যান্ড-ভারতের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে ট্রেন্টব্রিজে। নটিংহ্যামে রয়েছে বাংলাদেশের ম্যাচও। পয়েন্ট টেবিলের চিত্রও ভয়াবহ আকার নিয়েছে। এ অবস্থায় কোন চারটি দল সেমিফাইনালে যাবে, তা দলের পারফরম্যান্স নয়, মনে হচ্ছে বৃষ্টিই নির্ধারণ করে দেবে।

টনটনেও গতকাল বৃষ্টি হয়েছে। বাংলাদেশের খেলোয়াড়দের গতকাল ছিল বিশ্রাম। দুপুরের আগেই মাশরাফি তার পরিবার নিয়ে খেতে বের হন। এর পর লিটন, রাহী, মিরাজ ও রুবেল দুপুরের খাবার খেতে চলে যান আলাদা গাড়িতে। মন অবশ্য কারও খারাপ নেই! বৃষ্টির সঙ্গে তো পারা যায় না। ব্রিস্টলে শ্রীলংকা-বাংলাদেশের ম্যাচটিও পরিত্যক্ত হয়েছিল। ওই ম্যাচ থেকে বাংলাদেশ ১ পয়েন্ট পায়। ওই ম্যাচ থেকে বাংলাদেরশ প্রত্যাশা ছিল ২ পয়েন্ট। সে ক্ষেত্রে ৪ পয়েন্ট থাকলে টেবিলে বেশ ভালো অবস্থান বলা যায়।

এই বিশ্বকাপ রঙ হারাচ্ছে বৃষ্টির জন্য। এখন পর্যন্ত ১৯টি ম্যাচের চারটি প- হয়ে গেছে। বৃষ্টির দৃষ্টিতে পড়েনি শুধু আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। শ্রীলংকার কপাল বেশি খারাপ। তাদের দুটি ম্যাচ প- হয়েছে। পয়েন্ট টেবিলে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। ৬, ৫, ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়া, তৃতীয় ভারত ও চতুর্থ ইংল্যান্ড। ভারত ও ইংল্যান্ড ৩টি করে খেললেও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড চারটি করে ম্যাচ খেলেছে।

ইংল্যান্ড ও শ্রীলংকার আবার সমান ৪ পয়েন্ট। রান রেটে পিছিয়ে শ্রীলংকা রয়েছে পঞ্চমস্থানে। ওয়েস্ট ইন্ডিজ (৩ ম্যাচ, ষষ্ঠ), বাংলাদেশ (৭ম) ও পাকিস্তানের (৮ম) সমান তিন পয়েন্ট। বাংলাদেশ চার ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছে। সেমিফাইনালে যেতে হলে ১০ পয়েন্ট প্রয়োজন। এখন বাংলাদেশকে ৫ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করতে হবে। ১৭ জুন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এর পর প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ভারত ও পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চ এমনিই দুর্গম। গোদের ওপর বিষফোঁড়া হিসেবে এসেছে বৃষ্টি!

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর