,

দীপনের নতুন ছবি ‘অপারেশন সুন্দরবন’

news-image

সুন্দরবনের জলদস্যু মুক্ত করার এক আশ্চর্য উপাখ্যান নিয়ে ‘অপারেশন সুন্দরবন’ নামে ছবি নির্মাণ করতে যাচ্ছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। এবারের ছবিটি নির্মিত হবে র‍্যাবের দুঃসাহসিক সব অভিযান নিয়ে।

এমনটাই জানিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত এই নির্মাতা। বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত রেস্তোয় ছবিটি নির্মাণের জন্য র‌্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও প্রয়োজনা প্রতিষ্ঠান থ্রি হুইলারসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম, কিংবদন্তি অভিনেতা সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও র‍্যাবের এডিজি (অপস) জাহাঙ্গীর আলম।

ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন কে, তা এখনই বলতে চান না দীপংকর দীপন। চলতি বছরই ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২০ সালে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর