বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীতে মজেছেন আফসারী

news-image

বিনোদন প্রতিবেদক : আলোচনায় আসার জন্য আমি মানুষ খুন ছাড়া সবই করতে পারি। কথাটি চিত্রনির্মাতা মালেক আফসারীর। নকল ছবি বানিয়ে মুক্তির আগে মৌলিক বলে ঘোষণা দেয়াও এই নির্মাতার ক্ষেত্রে নতুন কিছু নয়। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পাসওয়ার্ড’ ছবির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠলে হালে পানি না পেয়ে বললেন, আমি দশটা ছবি দেখে একটা বানাই এটা নকল নয় গবেষণা!

মালেক আফসারীর মতো সিনিয়র একজন নির্মাতার শুধুমাত্র আলোচনায় আসার জন্য এমন বিতর্কিত ও শিশুসুলভ আচরণের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির অন্য নির্মাতারও বিরক্ত। তাদের অনেকেরই ভাষ্য, নকল ছবি বানাবেন বানান। এত আওয়াজের কি আছে।

এর আগে জায়েদ খানকে নিয়ে ‘অন্তর জ্বালা’ ছবির নির্মাণ ও মুক্তির সময় নানা রকম ঘোষণা দিয়েছিলেন মালেক আফসারী। ছবির প্রযোজকও ছিলেন জায়েদ আর নায়িকা পরীমণি। তখন জায়েদকে আলোচনায় আনার জন্য শাকিব খান বিরোধী বক্তব্য দিতে দেখা গেছে এই নির্মাতাকে। শাকিব খান প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিটি তার হাতে আসার আগে থেকেই শাকিবের প্রশংসায় মজতে দেখা যায় তাকে।

পরীমণি প্রযোজিতও একটি ছবি নির্মাণের কথা ছিল মালেক আফসারীর। কিন্তু শেষ পর্যন্ত আর সেই ছবির কাজ হয়নি। এদিকে সদ্য প্রেমিকের সঙ্গে পরীর বিচ্ছেদের খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। আর পরীর ভাষ্য মতে, ক্যারিয়ারে মন দিতে চান তিনি।

পরী যে নতুন সিনেমার কাজ শুরু করবেন তাতে কোনও সংশয় নেই। অন্যদিকে হঠাৎ করেই পরীর প্রশংসায় মজেছেন মালেক আফসারী। যেমনভাবে ‘অন্তর জ্বালা’র সময় জায়েদ এবং ‘পাসওয়ার্ড’র সময় শাকিবকে নিয়ে মজেছিলেন।

পরীকে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন মালেক আফসারী। পাঠকদের জন্য স্ট্যাটাসটি তুলে ধরা হলো।

‘পরীমণির অন্ধ ভক্ত আমার ছোট মেয়ে মালিহা। সারাক্ষণ পরীকে নকল করে। প্রতিদিন দু’চার বার পরীর কথা জিজ্ঞেস করবে। আমি ঢাকা ছাড়ার আগে এই ভিডিও’টি করি (ফেসবুকে মেয়ের একটি ভিডিও পোস্ট করেছেন)। এই নির্জন বনভূমিতে বসে, ভিডিওটি দেখতে দেখতে পরীর কথা মনে হলো। আহা কি সুন্দর। বাচ্চা থেকে বুড়া সবাই পরীকে পছন্দ করে।

অভিনয় ক্ষমতা অসাধারণ। তবে মানুষ পরী একটু আলাদা। গোপন কথা নাই তার চরিত্রে। খোলামেলা সামনাসামনি, যা বলবে মুখের উপর যা করবে চোখের সামনে। রঙ করা মানুষ না। সাহসী মেয়ে।

আমাদের সিনেমায় তার মতো প্রতিভাবান শিল্পীর খুব প্রয়োজন। ভাইয়া আবার আমরা এক সাথে কাজ করবো আজ নয়তো কাল।’

মালেক আফসারীর এই স্ট্যাটাস দেখে অনেকেই ধারণা করছেন হয়তো পরীর সঙ্গে কাজের জল্পনায় আছেন এই নির্মাতা।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে