,

পরকীয়া নিয়ে দুপক্ষে সংঘর্ষ, নারীসহ আহত ৪

news-image

নিউজ ডেস্ক।।  নড়াইলের লোহাগড়ার রথখোলা এলাকায় পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা বদরুলসহ গ্রামবাসীরা জানায়, পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে রথখোলার শাফিয়া বেগমের পক্ষ নিয়ে স্থানীয় যুবক আবুজারসহ ১০/১২ জন লোক ধারালো অস্ত্র নিয়ে একই পাড়ার সুলতান মাহমুদ ও আশিক নামে দুভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় দুপক্ষের সংঘর্ষে সুলতান মাহমুদ, আশিক এবং অপর পক্ষের শাফিয়া বেগম ও সোহেল রানা আহত হয়। আহতরা লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, সন্ত্রাসীরা সুলতান ও আশিকের বাড়িতে ঢুকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি মো. মোর্কারম হোসেন বলেন, বর্তমানে ওই এলাকার পরিবেশ শান্ত আছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর