,

স্বামী-স্ত্রীকে চাপা দিয়ে মেরে ফেলল বরযাত্রীর মাইক্রোবাস

news-image

জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের ধাক্কায় মো. কাইমুদ্দিন (৪৫) নামে এক অটোভ্যান চালক এবং তার স্ত্রী আনোয়ারা বেগম (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর প্রশিকা মোড়ের দেবীগঞ্জ-ডোমার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাইমুদ্দিনের বাড়ি দেবীগঞ্জ সদর এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে দেবীগঞ্জ বাজার থেকে কাইমুদ্দিন অটোভ্যান চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় তার অটোভ্যানে স্ত্রী আনোয়ারা বেগম ও নাতনি আনিকা (৬) ছিলেন। প্রশিকা মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি বরযাত্রীবাহী মাইক্রোবাস তাদের ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাইমুদ্দিন নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী আনোয়ারা বেগমকে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। তাদের নাতনি আনিকা আশঙ্কামুক্ত আছে বলে জানা গেছে।

মাইক্রোবাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহতের তথ্য নিশ্চিত করে দেবীগঞ্জ থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার বলেন, অটোভ্যানটিকে ধাক্কা দেয়া মাইক্রোবাসটি তাৎক্ষণিক পালিয়ে যায়। তবে বরযাত্রীবাহী ওই বহরের দুটি মাইক্রোবাসকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর