,

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জেলার আশুগঞ্জ ও নবীনগরে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আশুগঞ্জ উপজেলার বড়তল্লা গ্রামে ঘরের মটরপাম্পের কাজ করতে গিয়ে রেহান উদ্দিন (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি বড়তল্লা গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে।

অপরদিকে, সকালে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে ঘরের ময়লা পরিষ্কার করার সময় শাহানা বেগম (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে হাসপাতালে নেওয়া হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাহানা বেগম ওই গ্রামের মোনায়েম মিয়ার স্ত্রী। আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ময়নাল হোসেন ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ আসেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর