,

ঘুস না পেয়ে পা ভেঙে দেওয়া এএসআই প্রত্যাহার

news-image

নিউজ ডেস্ক।। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে পিটিয়ে এক দিনমজুরের পা ভেঙে দেওয়ার অভিযোগে রাজশাহীর দুর্গাপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) হাফিজকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার রাতেই তাকে জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ প্রত্যাহারের আদেশ দেন বলে জানা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুল হাসান জানান, এএসআই হাফিজকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্তের জন্য পুঠিয়া সার্কেলের সহকারি অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাজশাহীর দুর্গাপুরে ঘুষ না দেওয়ায় পিটিয়ে অনন্তকান্দি গ্রামের সাইদুল ইসলামের পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে এএসআই হাফিজের বিরুদ্ধে। সাইদুলের কাছে হাফিজ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন। উৎস: একুশে টেলিভিশন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর