সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

news-image

রংপুর প্রতিনিধি : জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভুমিকা শীর্ষক এক মতবিনিময় সভা প্লান বাংলাদেশের সহযোগীতায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত গাল্র্স অ্যাডভোকেসি অ্যালাইন্স প্রকল্পের আয়োজনে আজ বৃহস্পতিবার আরডিআরএস মিলনায়নে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশের সিনিয়র ম্যানেজার (নারী অধিকার) মেজবাহুন নাহার, দৈনিক যুগান্তরের রংপুর ব্যুরো প্রধান ও আমাদের প্রতিদিনের সম্পাদক মাহবুব রহমান হাবু। এছাড়াও বক্তব্য রাখেন পীরগঞ্জের সাপ্তাহিক বজ্্রকথার সম্পাদক সুলতান আহমেদ সোনা, সংবাদ ও করতোয়ার বদরগঞ্জ প্রতিনিধি রুহুল আমিন সরকার, কাউনিয়ার সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক সরওয়ার আলম মুকুল,মানবকন্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদুমী, যায়যায়দিন ও করতোয়ার কাউনিয়া প্রতিনিধি মিজানুর রহমান মিটুল, দৈনিক নবসুচনার রংপুর ব্যুরো প্রধান আফরোজা বেগম, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ও আমাদের প্রতিদিনের স্টাফ রিপোর্টার হারুন উর রশিদ সোহেল, সমকাল ও যুগের আলোর মিঠাপুকুর প্রতিনিধি হাবিবুর রহমান সোনা, যুগান্তর মিঠাপুকুর প্রতিনিধি সবুজ আহমেদ, আমার সংবাদ ও আমাদের প্রতিদিনের পীরগঞ্জ প্রতিনিধি আব্দুল করিম সরকার, ডেইলি বাংলাদেশ বেরোবি প্রতিনিধি নাজমুল হক, উত্তর বাংলা ডটকমের স্টাফ রিপোর্টার হাসান আল সাকিব প্রমুখ।

সভায় বক্তারা, নারীর আত্মবিশ্বাস ও নেতৃত্ব প্রদানের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ করা, কন্যা ও নারী নির্যাতন হ্রাস করার মাধ্যমে নারীর মানবাধিকার রক্ষা ও জেন্ডার সমতার উন্নয়ন করা, বাল্য বিবাহ, যৌন হয়রানী প্রতিরোধ করার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ ও বাল্য বিবাহ নিরোধ বিধিমালা-২০১৮ নিয়ে ব্যাপক আলোচনা হয়। মতবিনিময় সভায় রংপুরের আট উপজেলার ৪০জন গণমাধ্যম কর্মী অংশ নেয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক