,

রাত থেকেই মোবাইল ব্যবহারের খরচ বাড়ছে

news-image

আজ ঘোষণা করা হয়েছে ২০১৯-২০ অর্থবছরের বাজেট। নতুন বাজেটে মোবাইলে কথা বলার ওপর করের বোঝা আরও বেড়েছে। বর্তমানে মোবাইল সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট), ৫ শতাংশ সম্পূরক শুল্ক এবং তার সঙ্গে ১ শতাংশ সারচার্জসহ মোট করের পরিমাণ প্রায় ২২ শতাংশ। তবে কথা বলার ওপর (টকটাইম) ‘অতিরিক্ত’ ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

ফলে এবারের বাজেটে বিদ্যমান করের সঙ্গে ‘বাড়তি’ পাঁচ শতাংশ যোগ হচ্ছে। বাড়তি করহার কার্যকর হলে তখন মোবাইল সেবায় মোট করহার দাঁড়াবে প্রায় ২৭ শতাংশ। ফলে গ্রাহকের কথা বলার খরচ আরও বেড়ে যাবে। বাজেট ঘোষণার পর আজ বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে যুক্ত হচ্ছে বাড়তি ৫ শতাংশ সম্পূরক শুল্কের বোঝা।

অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পরপরই মোবাইল ফোন অপারেটরদেরকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। ইতিমধ্যে মোবাইল অপারেটররাও বাড়তি শুল্ক কার্যকর করার জন্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন রবি’র প্রধান চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার।

বর্তমানে গ্রাহকরা সম্পূরক শুল্কের পাশাপাশি ১৫ শতাংশ ভ্যাট এবং আরও এক শতাংশ সারচার্জ দিয়ে আসছে সরকারকে। দেশে বর্তমানে ১০ কোটি গ্রাহক মোবাইল ফোন ব্যবহার করে। নতুন সম্পূরক শুল্ক কার্যকর হওয়ার ফলে প্রত্যেকের কথা বলা, ইন্টারনেট ব্যবহার বা এসএমএস আদান-প্রদানসহ মোবাইল ফোনের মাধ্যমে অন্য যেকোনো সেবা নেওয়ার ক্ষেত্রে খরচ বাড়বে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর