,

ভারত-নিউজিল্যান্ডের ম্যাচও পরিত্যক্ত

news-image

স্পোর্টস ডেস্কঃ বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না ইংল্যান্ড বিশ্বকাপকে। ম্যাচ পরিত্যক্তের বিশ্বরেকর্ড গড়া হয়ে গেছে আগেই। এবার সেটাকেও ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় বিশ্বকাপের এবারের আসরটি। ট্রেন্ট ব্রিজে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যকার বহুল প্রতীক্ষিত লড়াইটিও গেল বৃষ্টির পেটে। বল মাঠে গড়ানো তো দূরের কথা, টসই হয়নি এই ম্যাচে।

খেলা শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা)। কিন্তু বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেও ইতিবাচক কিছু জানাতে পারেননি আম্পায়াররা।

অবশেষে স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ফলে ভারত-নিউজিল্যান্ড দুই দলকে পয়েন্ট ভাগাভাগিই করতে হচ্ছে, ১ পয়েন্ট করে পেয়েছে দুই দল।

বর্তমানে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে ৭ পয়েন্ট নিউজিল্যান্ডের। তারা আছে পয়েন্ট তালিকার এক নাম্বারে। ৩ ম্যাচে ভারতের জয় ২টি, তাদের পয়েন্ট এখন ৫।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ