,

পরিত্যক্ত ম্যাচ সংখ্যার চেয়েও কম বাংলাদেশ-পাকিস্তান-উইন্ডিজের পয়েন্ট!

news-image

এবারের বিশ্বকাপে বৃষ্টিরই জয় জয়কার। প্রায় প্রতি ম্যাচে বাগড়া দিচ্ছে বেরসিক বৃষ্টি। ঘন্টার পর ঘন্টা মাঠে বসে থেকে ঘরে ফিরছেন দর্শকরা। ড্রেসিংরুমে অলস সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। প্রকৃকির বিড়ম্বনায় জৌলুস ও উত্তেজনা হারিয়ে ফেলেছে এবারের বিশ্বকাপ।

বুধবার পর্যন্ত তিনটি ম্যাচ বৃষ্টির গর্ভে চলে যায়। আজ ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ নিয়ে সংখ্যাটা দাঁড়াল চারে। অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সংখ্যা তিন আর আফগানিস্তানের মাত্র এক! যার অর্থ দাঁড়াচ্ছে বিশ্বকাপের চারটি দলের পয়েন্টের চেয়ে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচের সংখ্যা বেশি। বিশ্বকাপের এমন পরিস্থিতিতে যারপরনাই বিরক্ত ক্রিকেটভক্তরা।

বিশ্বকাপের প্রথম ছয়টি ম্যাচ ভালোভাবে পার হলেও বৃষ্টির কারণে শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের দৈর্ঘ্য কমে আসে। বৃষ্টির কারণে ৭ জুন, পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার ম্যাচটিতে টস পর্যন্ত হয়নি। দুদিন ব্যবধানে সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা পণ্ড হয়। কেবল ৪৫ বলই ছিল সেই ম্যাচের দৈর্ঘ্য। পরের দিন ব্রিস্টলে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ম্যাচেও টস করা সম্ভব হয়নি।

বৃষ্টির কারণে পণ্ড হলো ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ আরেকটি ম্যাচ। নটিংহামে দফায় দফায় হানা দেয় বৃষ্টি। শত চেষ্টা করেও গ্রাউন্ডসম্যানরা মাঠ খেলার উপযোগী করে তুলতে পারেননি। ইংল্যান্ডের এমন বৃষ্টিতে বিশ্বকাপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শকরা। আর্থিকভাবে ক্ষতির মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ