,

বিয়ে না দেয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যা

news-image

বগুড়ার শেরপুর উপজেলায় মনিরুল ইসলাম মনির (২২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নিজ শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনিরুল ইসলাম মনির উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম বুধবার রাতের কোনো এক সময় নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। এ সময় তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মনিরুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর বলেন, মনিরুল ইসলাম তার পছন্দের মেয়েকে বিয়ে করানোর জন্য মা-বাবার নিকট দাবি করে। কিন্তু মা-বাবা সেই বিয়েতে রাজি হয়নি। এ কারণে মা-বাবার ওপর অভিমান করে মনিরুল ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর