,

বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত মা, গলায় ফাঁস দিলো মেয়ে

news-image

প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় এবং অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে খাদিজা আক্তার (১৮) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বরিশালে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

আগামীকাল শুক্রবার খাদিজার বিয়ে হওয়ার কথা ছিল। খাদিজা ভুতেরদিয়া গ্রামের মিজান বেপারীর মেয়ে এবং বাবুগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

প্রতিবেশীরা জানান, খাদিজা আক্তারের সঙ্গে একই গ্রামের মো. মিলন নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্ক মেনে না নিয়ে খাদিজার অমতে অন্যত্র বিয়ে ঠিক করেন বাবা-মা। শুক্রবার বিয়ের দিন ঠিক করা হয়। সকালে খাদিজার মা সাহিদা বেগম মেয়ের বিয়ের ব্যস্ততায় অন্য বাড়িতে যান। এ সুযোগে সকাল ৯টার দিকে ঘরের দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন খাদিজা।

বাবুগঞ্জ থানা পুলিশের পরিদর্শক আবদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর